চুয়েটে জাপান ক্যারিয়ার ওয়েবিনার

৯ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৩১  
পুরকৌশল ও স্থাপত্য বিভাগের গ্র্যাজুয়েটদের জাপানে চাকরির সম্ভাবনা ও সুবিধা নিয়ে ওয়েবিনার করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল ও স্থাপত্য বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েট ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুদীপ কুমার পালের সভাপতিত্বে ওয়েবইনারে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল আলম এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম। ভার্চুয়াল এই সভায়  সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন চুয়েটের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম এবং জাপান এশিয়া গ্রপের প্রতিনিধি ড. মোহাম্মদ আখারুজ্জামান ছাড়াও   জাপান থেকে ভেন্টুরাস বাংলাদেশ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইউরিকো উয়েদা স্যান এবং জাপান এশিয়া গ্রুপের প্রতিনিধি হিরোমিতসু শিবা সাকি এবং ভেন্টুরাস বাংলাদেশ লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার সৌরভ রায় । অনুষ্ঠান সঞ্চালনা করেন  নাজিয়া হোসাইন।